সংবাদ শিরোনাম:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর নববর্ষের অনুষ্ঠান নয়: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:15:37 pm, Tuesday, 31 March 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।

৬৪ জেলার কর্মকর্তারা এ ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে জনসমাগম আরো বড় বিপদ ডেকে আনতে পারে। আমাদের বাংলা নববর্ষের উৎসবে এ বছর জনসমাগম হয় তেমন কিছু করা উচিত হবে না। তবে ডিজিটাল ব্যবস্থায় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এ কনফারেন্সে যুক্ত ছিলেন। এই ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এতে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব কিছু বিবেচনা করে সীমিত আকারে আরও কিছুদিন ছুটি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর নববর্ষের অনুষ্ঠান নয়: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 12:15:37 pm, Tuesday, 31 March 2020