সংবাদ শিরোনাম:

ভোলায় পানির খোঁজে লোকালয়ে মায়াহরিণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:35:05 am, Monday, 30 March 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় লোকালয় থেকে একটি মায়াহরিণ উদ্ধার করে বনবিভাগ। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ফরিদ কেরানির বাড়ি থেকে হরিণটিকে উদ্ধার করে বনবিভাগ। পরে রাতেই জংলার খাল সংলগ্ন বনে ছেড়ে দেয় বনবিভাগের বন প্রহরীরা।

জানা গেছে, শনিবার রাতে হরিণটি ফরিদ কেরানীর বাড়ি পুকুরে পানি পান করার সময় ডাল ক্ষেতের বেড়ার জালের সঙ্গে আটকা পড়ে। পরে হরিণটিকে ধরে বনবিভাগকে খবর দিলে বন প্রহরীরা এসে হরিণটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করে।

হাজিরহাট ইউনিয়ন বিট কর্মকর্তা মাসুদ রায়হান জানান, এই মৌসুমে মেঘনা নদীর পানি লবণাক্ত হয়ে যায়। তাই মিঠা পানির খোঁজে বিভিন্ন চরের বনের হরিণ লোকালয়ে চলে আসে। শনিবার রাতে হরিণটি আসলে উদ্ধার করে ফের বনে অবমুক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় পানির খোঁজে লোকালয়ে মায়াহরিণ

প্রকাশের সময় : 01:35:05 am, Monday, 30 March 2020