সংবাদ শিরোনাম:

স্বামীর আঘাতে দ্বিতীয় স্ত্রী খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:58:12 pm, Sunday, 29 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  রাজধানীর দারুস সালামের বাজারপাড়া এলাকায় স্বামীর হাতে নাদিরা বেগম (৩৭) নামে গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় পাষাণ্ড স্বামী গাউস হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দিনগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে দারুস সালাম বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, গাউসের দ্বিতীয় স্ত্রী নাদিরাকে নিয়ে বাজারপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে দারুস সালাম এলাকাতেই ফলের ব্যবসা করতেন। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ভারী বস্তু দিয়ে নাদিয়ার মাথায় আঘাত করেন গাউস।

পরে নাদিরা অচেতন না পড়লে গাউস নিজেই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিরা।

তিনি জানান, রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে গাউসকে আটক করা হয়। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্বামীর আঘাতে দ্বিতীয় স্ত্রী খুন

প্রকাশের সময় : 01:58:12 pm, Sunday, 29 March 2020