নলছিটিতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নলছিটিতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

নলছিটিতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল খান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলাার জামুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জামুড়া গ্রামের এসকাভেটর ব্যবসায়ী রাসেল খান তার ব্যবসায়িক অংশীদার একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েন। তাদের দীর্ঘদিন অবৈধ সম্পর্ক থাকায় বিষয়টি ওই গৃহবধূর স্বামী টের পায়। প্রায় ৫ মাস আগে স্বামীকে তার স্ত্রী চেতনানাশক ওষুধ খাবারের সঙ্গে মিশিয়ে দেন।

এতে স্বামী অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে স্ত্রী তার পরকীয়া প্রেমিক রাসেল খানের সঙ্গে মালামাল, নগদ তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দুটি শিশু সন্তান রেখে পালিয়ে যায়।

 

লম্পট প্রেমিক প্রায় ৫ মাস বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করে। সে বিয়ের প্রস্তাব দিলে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায় রাসেল। অন্যদিকে তার স্বামী, স্ত্রীকে খুঁজে না পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেনের কাছে আসেন।

তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মাহাবুব হোসেনের মধ্যস্থতায় ভিকটিমকে উদ্ধার করে তার স্বামীর হাতে তুলে দেন। এ নিয়ে কয়েক দফা সালিস-বৈঠক হয়। সালিস মীমাংসায় ওই নারী তার পরকীয়া প্রেমিক রাসেখ খান কর্তৃক নির্যাতনের কাহিনি তুলে ধরেন।

পরবর্তীতে ভিকটিম ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ওই মামলায় গত ২০ মার্চ নলছিটি থানায় এফআইআর হয়। মামলার তদন্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, অভিযুক্ত রাখেল খানকে ২ নম্বর আসামি কুশঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মাহাবুব হোসেনের ঘর থেকে গ্রেপ্তার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD