বিদেশফেরত জামাই পালিয়েছে,১৫ দিনের জন্য শ্বশুরবাড়ির সবাই কোয়ারেন্টিনে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিদেশফেরত জামাই পালিয়েছে,১৫ দিনের জন্য শ্বশুরবাড়ির সবাই কোয়ারেন্টিনে

বিদেশফেরত জামাই পালিয়েছে,১৫ দিনের জন্য শ্বশুরবাড়ির সবাই কোয়ারেন্টিনে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় হোম কোয়ারেন্টিন না মানা ভারতফেরত এক জামাই শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় শুক্রবার (২৭ মার্চ) বিকালে শ্বশুরবাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। কলসপাড় ইউনিয়নের বড়ভিলা গ্রামে জামাল বয়াতীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের বাসিন্দা কালু ভান্ডারী ১০-১২ দিন আগে ভারত থেকে বাড়িতে আসেন। পরে এলাকাবাসী তাকে হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করলেও তিনি তা না মেনে ৫-৬ দিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে যাওয়ার পর স্থানীয়রা সন্দেহ করেন যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে কোয়ারেন্টিনের জন্য স্থানীয়দের চাপ সইতে না পেরে বৃহস্পতিবার রাতে কালু শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান। তবে তার স্বজনদের দাবি, তিনি সুস্থ আছে। কিন্তু স্থানীয়দের ভয়ে বাড়ি থেকে পালিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন ‘যেহেতু ওই লোকের করোনা সংক্রমণ হয়েছে বলে লোকজন সন্দেহ করছেন, তাই তার শ্বশুরবাড়ির সদস্যদের ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD