রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম রাজাপুর এলাকার কুয়েত প্রবাসী মো. মোস্তাফা জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজাপুর থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনা স্থল পরিদর্শন করেছে। প্রবাসীর স্ত্রী শিউলি সুলতানা জানান, তার স্বামী কুয়েতে থাকায় তিনি তার ছেলে তামিমকে নিয়ে বাড়িতে বসবাস করেন।
গত রবিবার তিনি তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বাবার বাড়ি থেকে ফিরে দেখেন তার ভবনের সামনের কেচিগেট ও সামনের দরজার দুটি করে ৪টি তালা ভাঙ্গা এবং ভেতরে থাকা ২ ভরি স্বার্ণালঙ্কার, ১০টি কম্বল, একটি ৫২ ইঞ্চি এলইডি টিভি, একটি গ্যাসের চুলা চুরি হয়েছে। এমনকি তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও হাতিয়ে নেয় চোরেরা। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের গ্র্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 

















