সংবাদ শিরোনাম:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু , আক্রান্ত ৬

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:47:31 pm, Tuesday, 24 March 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট ৪ জন প্রাণ হারালো। আর নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার (২৪ মার্চ) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন করে ছয়জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। তার বয়স ৭০ এর উপরে। তিনি অনেকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

ফ্লোরা জানান, আক্রান্তদের একজন সৌদি আরব ফেরত। আর পাঁচজন আগে আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু , আক্রান্ত ৬

প্রকাশের সময় : 03:47:31 pm, Tuesday, 24 March 2020