বরিশালে করোনা প্রতিরোধে এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের উদ্যোগে লিফলেট বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনা প্রতিরোধে এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের উদ্যোগে লিফলেট বিতরণ

বরিশালে করোনা প্রতিরোধে এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের উদ্যোগে লিফলেট বিতরণ




নিজস্ব প্রতিবেদক॥ করোনা ভাইরাস থেকে জনগনকে সচেতন করার লক্ষে এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের উদ্যোগে নগরীর নথুল্লাবাদ থেকে গড়িয়ারপাড় বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গাড়ীর যাত্রীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে উদ্বোধন করেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর)খায়রুল আলম।

 

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপ-পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) আবুল কালাম আজাদ, ২নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন লিটন মোল্লা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাহিদ বিন আলম, এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারন সম্পাদক এম. লোকমান হোসাঈন, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল আলম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সোহেল খাঁন,সাংগঠনিক সম্পাদক: মোঃ ফরহাদ হোসেন ফুয়াদ, ক্রীড়া ও সাংস্কতিক সম্পাদক: মনিরুজ্জামান খাঁন (মনির), অর্থ বিষয়ক সম্পাদক: পারভেজ সরদার, প্রচার ও দপ্তর সম্পাদক: ইমরান হোসেন, নির্বাহী সদস্য শাহজাহান আলী খন্দকার,

 

মোঃ শাখাওয়াত হোসেন ও মোঃ রফিকুল ইসলাম সহ সংগঠনের সাধারন সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।বর্তমান মড়ন ব্যাধী করোনা ভাইরাস বিষয় জনগনকে সচেতন করার লক্ষে নবগঠিত এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের উদ্যোগে লিফলেট বিতরণ করায় জনগন সাধুবাদ জানান। উল্লেখ গত শনিবার (২১.০৩.২০২০ইং) এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির প্রথম কর্মসূচি শুরু হয় আজ মঙ্গলবার করোনা ভাইরাস থেকে জনগনকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD