সংবাদ শিরোনাম:

আমতলীতে ৮ কুকুরের মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:14:33 am, Tuesday, 24 March 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ সম্প্রতি বাংলাদেশেও ধরা পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ জন। এছাড়া আক্রান্তের পর তিনজনের মৃত্যু হয়েছে। আর এর মধ্যে বরগুনার আমতলীতে একটি বাজারে গত দু’দিনে ৮টি কুকুরের মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারে অজ্ঞাত রোগে শনিবার ও রোববার (২২ মার্চ) এ ৮ কুকুরের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত দুদিনে বাজারের ৮টি কুকুর কিভাবে মারা গেল তা এখনো নিশ্চিত নয়। তবে কুকুরগুলো নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা। আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, কোন রোগে কুকুরগুলো মারা গেছে তা আমি জানি না। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে কুকুরের মৃত্যুর কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, উপজেলার তালুকদার বাজারে ৮টি কুকুর দীর্ঘদিন ধরে বাস করে আসছে। ওই কুকুরগুলো বাজার পাহারা দিত। বাজারের মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে ছিল ওই কুকুরগুলো। গত শনিবার ও রোববার দুদিনে ওই ৮টি কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা ঝরে মারা যায়।

তালুকদার বাজারের ব্যবসায়ী মোস্তাফা গণমাধ্যমকে বলেন, কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা পড়ে মাটিতে লুটিয়ে মারা গেছে। গত দুদিনে ৮টি কুকুর মারা গেছে। মৃত কুকুরগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে ৮ কুকুরের মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

প্রকাশের সময় : 01:14:33 am, Tuesday, 24 March 2020