সংবাদ শিরোনাম:

ভোলায় বাবা-ছেলের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:49:49 am, Monday, 23 March 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুল খালেক সরদার (৫০) ও আব্দুল গনি (৩২) নামে বাবা-ছেলে নিহত হয়েছে। নিহত আব্দুল খালেক সরদার উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের বাসিন্দা ও আব্দুল গনি আব্দুল খালেক সরদারের ছেলে। রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় তাদের বাড়ির পাশের মরিচ খেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বিকালে আব্দুল খালেক সরদার ও তার ছেলে আব্দুল গনি মোটর দিয়ে বাড়ি পাশের মরিচ খেতে পানি দিতে যায়। এ সময় প্রথমে আব্দুল গনি বিদ্যুৎস্পৃষ্ট হলে আব্দুল খালেক ছেলেকে ছাড়াতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় বাবা-ছেলের মৃত্যু

প্রকাশের সময় : 12:49:49 am, Monday, 23 March 2020