সংবাদ শিরোনাম:

করোনা থেকে মুক্তি পেতে আজানের সুর ‘আল্লাহু আকবার’ ধ্বনিত হলো ইউরোপের দেশ স্পেনে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:30:26 pm, Saturday, 21 March 2020
  • 23 সংবাদটি দেখা হয়েছে

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি॥ আজানের সুর ‘আল্লাহু আকবার’ ধ্বনিত হলো ইউরোপের দেশ স্পেনে। ঘরের জানালা বা বারান্দায় দাঁড়িয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সম্মিলিতভাবে মাগরিবের আজান দেন দেশটিতে বসবাসরত মুসলিম কমিউনিটি। বাইরে উচ্চস্বরে আজান দেওয়ার অনুমতি না থাকায় এতদিন মসজিদের ভেতর বক্স ব্যবহার করে স্বল্পমাত্রার ভলিউমে আজান দেওয়া হতো সেখানে। যার আওয়াজ মসজিদ গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল। তবে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মুসলমানদের আজান আয়োজনের আবেদনে সম্মতি প্রকাশ করে দেশটির প্রশাসন।

জানা যায়, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য স্রষ্টার কৃপা কামনায় সম্মিলিতভাবে একই সময়ে নিজ ঘরের বারান্দা, জানালা ও রাস্তায় দাঁড়িয়ে আজান দেওয়ার জন্য মুসলিম কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘ভালিয়ান্তে বাংলা’ আবেদন করে। কর্তৃপক্ষও তাতে সম্মতি দেয়। শুক্রবার এ সংক্রান্ত সংবাদ স্থানীয় সংবাদমাধ্যম ইউরোপা প্রেসের একটি প্রতিবেদনেও প্রকাশিত হয়। এ সম্পর্কে ‘ভালিয়ান্তে বাংলা’-এর সভাপতি মো. ফজলে এলাহী বলেন, স্পেনে মুসলিম শাসনের অবসান হওয়ার পর আর উচ্চস্বরে বাইরে আজানের ধ্বনি শোনা যায়নি। স্পেনে ভয়াবহ হয়ে উঠেছে করোনা ভাইরাস। এ বিপদ থেকে মুক্তির জন্য উচ্চস্বরে একই সময়ে আজান দেওয়ার অনুমতি চেয়েছিলাম আমরা। স্পেন কর্তৃপক্ষ আমাদের সে অনুমতি দেয়। এজন্য মাদ্রিদ, বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরের মুসলিম অধ্যুষিত এলাকায় আজান দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত আধিক্যের হিসাবে স্পেনের অবস্থান তৃতীয়। দেশটিতে শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫১০ জন ও মারা গেছেন ১ হাজার ৯৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৮ জন। করোনা ভাইরাস মোকাবিলায় দেশটিতে ১৪ মার্চ থেকে জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা থেকে মুক্তি পেতে আজানের সুর ‘আল্লাহু আকবার’ ধ্বনিত হলো ইউরোপের দেশ স্পেনে

প্রকাশের সময় : 06:30:26 pm, Saturday, 21 March 2020