সংবাদ শিরোনাম:

দেশে ২ হাজার নতুন কিট এসেছে,বরিশালে ছাড়া বাকি সব বিভাগে পরীক্ষা করার সুবিধা রয়েছে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:54:57 am, Saturday, 21 March 2020
  • 9 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করার লক্ষ্যে চীন থেকে বাংলাদেশে দুই হাজার নতুন কিট এসেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কিট বাংলাদেশে আসে। অল্প সময়ের মধ্যে আরও ১ লাখ কিট দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শীঘ্রই রাজধানী ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগে করোনা পরীক্ষা সম্প্রসারণ করা হবে। ঢাকার বাইরে শুধুমাত্র বরিশাল বিভাগ ছাড়া বাকি সব বিভাগে এই পরীক্ষা করার সুবিধা রয়েছে। এছাড়া ১৬টি অতিরিক্ত পিসিআর মেশিন সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) কে। ইতোমধ্যে সাতটি সংগ্রহ করা হয়েছে। ব্যাকআপ সাপোর্ট নেওয়ার জন্য সব জায়গায় অতিরিক্ত পিসিআর মেশিন রাখা হবে।

করোনা ভাইরাস চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের জন্য ১০ লাখ পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ৫শ পিপিই দেওয়া হয়েছে। এছাড়া সিএমএসডি ১০ হাজার পিপিই সংগ্রহ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশে ২ হাজার নতুন কিট এসেছে,বরিশালে ছাড়া বাকি সব বিভাগে পরীক্ষা করার সুবিধা রয়েছে

প্রকাশের সময় : 12:54:57 am, Saturday, 21 March 2020