সংবাদ শিরোনাম:

করোনা ভাইরাসের কারণে মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্ত হয়নি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:43:36 am, Friday, 20 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মসজিদে নামাজ বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের আত্মীয়-স্বজনদের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বা জনসমাগমে যেতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়। সভায় জানানো হয়, আপাতত ট্র্যান্সপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নেই। তবে কারো জ্বর, সর্দি-কাশি হলে তাদের বাইরে যাতায়াত না করতে বলা হয়েছে।

সাধারণ জনগণের মধ্যে যাদের জ্বর, সর্দি-কাশি তাদেরও এ নির্দেশ মানতে বলা হয়েছে। এটি নিশ্চিত করতে স্থানীয় জনগণসহ প্রশাসনকে কঠোর ও তৎপর হতে বলা হয়েছে। এ কনফারেন্সে একই সঙ্গে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা ভাইরাসের কারণে মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্ত হয়নি

প্রকাশের সময় : 01:43:36 am, Friday, 20 March 2020