বাবুগঞ্জের কিশোর গ্যাং’র মূলহোতা মুন্নাসহ ছিনতাইয়ের অভিযোগে আটক-৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জের কিশোর গ্যাং’র মূলহোতা মুন্নাসহ ছিনতাইয়ের অভিযোগে আটক-৫

বাবুগঞ্জের কিশোর গ্যাং’র মূলহোতা মুন্নাসহ ছিনতাইয়ের অভিযোগে আটক-৫




বাবুগঞ্জ প্রতিনিধি।। বরগুনার “নয়ন বন্ড” গ্যাং-এর মতই বাবুগঞ্জের চাঁদপাশায় ইউনিয়নের ময়দানের হাট এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দিয়ে কিশোরদের সংগঠতির মাধ্যমে গ্যাং সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা করে আসছিলো দীর্ঘদিন যাবৎ আরজিকালিকাপুর গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে মুন্না(২৬)। এরই ধারাবাহিকতায় ১৭ মার্চ বুধবার সকালে মুন্না তার সহযোগীদের নিয়ে ময়দানের হাট বাজারে মহড়া দেয় ।

এসময় ভিন্ন মতাধর্মী হওয়ায় স্বজল ও সাকিল নামের দুইজনকে বেধরক পিটিয়ে আহত ও সাথে থাকা টাকা পয়সাসহ মোবাইল সেট নিয়ে যায় মুন্না বাহীনি। এঘটনায় ওই দিনই আহত সাকিল এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ পেয়ে বুধবার সকালে দুই দিনের চেষ্টায় কিশোর গ্যাং’র মূলহোতা মুন্নাসহ ছিনতাইয়ের অভিযোগে ৫ জনকে আটক করতে সক্ষম হয় এয়ারপোর্ট থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার এসআই মাইনুল হোসেন বলেন, দুই পক্ষকে নিয়ে থানায় একটি শালিস মিমাংসার কথা রয়েছে। বিষয়টি ওসি স্যার ভালো বলতে পারবেন। ওসি জাহিদ বিন আলম বলেন, জিজ্ঞাসা বাদের জন্য মুন্নাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

 

এলাকাবাসী জানান, মুন্নার গ্যাংয়ে ছেলেরা না গেলে মারধরসহ অভিভাবকদের হুমকি ধামকি দেওয়ার নজির রয়েছে। আরজিকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ ছেলেদের নেশাদ্রব জুতার গাম,গাঁজা সেবনে বাধ্য করছে। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করলে প্রতিবাদ করতে পারছে না মুন্না বাহীনির ভয়ে। নাম প্রকাশ না করার স্বার্থে অনেকেই বলেন, মুন্ন ভয়ংকার হওয়ার পিছনের আশ্রয়দাতা হলেন তার চাচা ওই বিদ্যালয়ের মনির মাষ্টার, নান্নু ও মোসলেমসহ কয়েকজন স্থানীয় প্রভাবশালি।

 

স্থানীয় সাধারণদের দাবি শতাধীক কিশোরদের নিয়ে গড়ে উঠা গ্যাংটির লাগাম এখানেই টেনে দেওয়া উচিৎ। নয়তো অদূর ভবিষ্যতে বরগুনার নয়ন বন্ডকে হার মানাবে তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD