সংবাদ শিরোনাম:

দেশে করোনায়: প্রথম একজনের মৃত্যু, আক্রান্ত ৪

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:04:42 pm, Wednesday, 18 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ। এছাড়া নতুন আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এনিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৪জনে।

মৃত ব্যক্তির বয়স ৭০, তার পরিবারের একজন বিদেশ থেকে এসে সচেতন ছিলেন না। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। পরে ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানান।

পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন করোনাভাইরাস আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশে ফিরে এলে ১৪দিন হোম কোয়ারেন্টিন করতেই হবে। সেই নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশে করোনায়: প্রথম একজনের মৃত্যু, আক্রান্ত ৪

প্রকাশের সময় : 04:04:42 pm, Wednesday, 18 March 2020