সংবাদ শিরোনাম:

ভোলায় জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:38:25 am, Monday, 16 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় বালুবাহী জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজের ৪ দিন পর মো. হৃদয় (২১) নামের এক শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) উপজেলার রামপ্রসাদ সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৌনপুর এলাকার মো. আলতু মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) বেড়িবাঁধের ১২নং সাইডের কাজ করতে জাহাজ থেকে বালি তোলার সময় তীব্র জোয়ারের চাপে জাহাজ শ্রমিক মো. হৃদয় নদীতে পড়ে ডুবে যায়। পরে তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। রোববার মেঘন নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মেঘনা নদী থেকে নিখোঁজ হওয়া শ্রমিকের লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 01:38:25 am, Monday, 16 March 2020