করোনা ভাইরাস প্রতিরোধে শেবাচিম হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের কার্যক্রম চালু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা ভাইরাস প্রতিরোধে শেবাচিম হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের কার্যক্রম চালু

করোনা ভাইরাস প্রতিরোধে শেবাচিম হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের কার্যক্রম চালু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস প্রতিরোধে শেবাচিম হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের কার্যক্রম চালু হয়েছে। হাসপাতালের নির্মাণাধীন ভবনে নতুন এ ওয়ার্ডের কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে ১৩০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে বলে জানা গেছে। করোনা সন্দেহে ভর্তি রোগীকে অবজারভেশনের জন্য নতুন এ ওয়ার্ডে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

পরিচালক ডা. বাকির বরিশালবাসীর উদ্দেশে বলেন, দেশে ৩ জন করোনা রোগী শনাক্ত হলেও এতে আতঙ্কিত বা শঙ্কিত হওয়ার কিছু নেই। বরিশালে এ ধরনের রোগীর সেবায় শেবাচিম হাসপাতালে অবজারভেশনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। পাশাপাশি একটু পরপর পানি পান করতে হবে। পরিহার করতে হবে জনসমাগম।

তিনি বলেন, আশার কথা হলো এ ভাইরাসে মৃত্যুর হার শতকরা ২ ভাগেরও কম। শিশুরা আক্রান্ত হয়েছে এমন নজিরই নেই। আক্রান্তের দিক থেকে তরুণ, যুবকদের সংখ্যাও কম। তবে বয়স্কদের ক্ষেত্রে অধিক সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ডা. বাকির। পরিচালক জানান, বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো রোগী নেই। তবে মাস্ক, গাউন, প্যারাসিটামল জাতীয় ওষুধসহ সব ধরনের জিনিসপত্র পর্যাপ্ত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD