সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:09:33 pm, Sunday, 8 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এই প্রতিপাদ্য সামনে রেখে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি রেলী শুরু হয়ে পাতার হাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু।

এ সময় অন্যান্যের মধ্যে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর মেহেন্দিগঞ্জ উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মনিটরিং এন্ড রিসার্চ অফিসার মোঃ মিজানুর রহমান, ট্রেনিং অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম ইউসুফ আলী সৈকতসহ মহিলা বিষয়ক কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের সময় : 08:09:33 pm, Sunday, 8 March 2020