সংবাদ শিরোনাম:

রাজাপুরে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে এক যুবককে কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:38:56 pm, Thursday, 5 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনকৃত না হয়ে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে আবু মোহাম্মদ জুবায়ের ইমরান (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৪ মার্চ) দিনগত রাতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হাওলাদারের নেতৃত্বে শহরের সোহাগ ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করে এ কারাদণ্ড ও জরিমানা করা হয়।

অভিযানকালে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল খায়ের রাসেল উপস্থিত ছিলেন। ইমরান বরগুনা জেলার বেতাগীর থানার বেতমোর এলাকার মো. সেকান্দার আলীর ছেলে। ইউএনও সোহাগ হাওলাদার জানান, বিএমডিসির নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন ইমরান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে শহরের সোহাগ ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, নিবন্ধনকৃত না হয়ে ডাক্তার পরিচয় বা চিকিৎসাসেবা দেওয়া দণ্ডনীয় অপরাধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে এক যুবককে কারাদণ্ড

প্রকাশের সময় : 05:38:56 pm, Thursday, 5 March 2020