সংবাদ শিরোনাম:

বরিশালে সরকারী খাল দখল করে পাকা ভবন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:26:59 am, Wednesday, 4 March 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

উজিপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে সরকারী ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠী মৌজায় শকুন্তলা সরকারী খালের বিরাট অংশ জবরদখল করে পাকা ভবন নির্মানের অভিযোগ উঠেছে। স্থানীয় যোগীরকান্দা গ্রামের মৃত আহম্মদ আলী মোল্লার ছেলে পনির মোল্লা ও মনির মোল্লা এই ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় স্থানীয় আলতাফ সরদার নামে এক ব্যক্তি বরিশালের জেলা প্রশাসক এবং উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশে ধামুরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আহমেদ কবির রেজা স্বাক্ষরিত লিখিত নোটিশে ২২ ফেব্রুয়ারীর মধ্যে খাল দখল করে নির্মিত অবৈধ পাকা স্থাপনা ভাঙ্গার নির্দেশ দেয়া হয়। কিন্তু নোটিশ পাওয়ার পরও অবৈধ স্থাপনা না ভেঙ্গে পনির মোল্লা ও মনির মোল্লা পুনরায় নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

তবে দুই সহোদর পনির মোল্লা ও মনির মোল্লা সরকারী খালে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ অস্বীকার করে নিজস্ব জমিতেই স্থাপনা নির্মাণ করছেন বলে দাবি করেন। উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী বলেন, সরকারী খালে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়েছেন। ওই ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে সরকারী খাল দখল করে পাকা ভবন

প্রকাশের সময় : 01:26:59 am, Wednesday, 4 March 2020