সংবাদ শিরোনাম:

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:21:08 am, Wednesday, 4 March 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ফাইল ছবি

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল মাত্র চার রানে জিম্বাবুয়েকে পরাজিত করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও সিরিজে তাদের পারফরমেন্স দেখে পুরো জাতি গর্বিত। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত রাখবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার বাংলাদেশ দল ১৬৯ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে। আগামী ৬ মার্চ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের সময় : 01:21:08 am, Wednesday, 4 March 2020