বরিশালে ইউপি সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ইউপি সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

বরিশালে ইউপি সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্য কর্তৃক এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্টো ওই ইউপি সদস্য গৃহবধূর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের মতি মিয়ার ছেলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বরকত উল্লাহ গতকাল শনিবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে রাজ্জাক বেপারীর বাড়ি গিয়ে রাজ্জাক বেপারী ও তার ছোটভাই স্কুলছাত্র রাতুল বেপারীকে মারধর করে।

এ সময় রাজ্জাক বেপারীর ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কল্পনা বেগম বাধাঁ দিতে গেলে বরকত উল্লাহ তাকেও মারধর করে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় উল্টো রাজ্জাক বেপারীর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD