মেহেন্দিগঞ্জে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ

মেহেন্দিগঞ্জে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর এলাকার কালিকাপুর গ্রাম থেকে নার্গিস বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা যায়, রবিবার সকালে নার্গিস বেগমকে শশুরবাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায় বাড়ির সামনে পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে শাশুড়ি মোর্শেদা বেগম।

পরে ডাক চিৎকার করলে ঘরের লোকজন এসে নার্গিস বেগমকে উঠিয়ে আনে। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের দাবি নার্গিস বেগমের স্বামী রিয়াজ হাং উপজেলা পুরাতন ডাক বাংলোর পাশে ফার্মেসীর ব্যাবসা করেন। যার সুবাদে সেখানে একটি মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে এতে বাধা দেওয়ার কারণে নার্গিসকে স্বামী রিয়াজ হত্যা করেছে।

তারা আরো বলেন বিয়ের পর থেকে স্বামী রিয়াজসহ পরিবারের লোকজন নার্গিসের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। স্থানীয়রা বলেন স্বামীর সাথে নার্গিসের সম্পর্ক তেমন একটা ভাল যাচ্ছিলো না। তাই নার্গিসের মৃত্যুর ঘটনায় এলাকায় নানা বিতর্কের জন্ম দিয়েছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবিদুর রহমান বলেন, সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। হত্যা না দুর্ঘটনা নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD