ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ২ মাসের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ২ মাসের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ

ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ২ মাসের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ




ভোলা প্রতিনিধি॥ অভয়াশ্রম হওয়ায় ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে আগামী ২ মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে আজ মধ্যরাত থেকে। সরকারের এ নিষেধাজ্ঞাকে স্বাগতম জানিয়ে জেলেরা নৌকা, জালসহ মাছ ধরার সকল সরঞ্জাম নদী থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তবে জেলেরা বলছেন নিষেধাজ্ঞাকালীন সরকারি বরাদ্দকৃত চাল দ্রুত বিতরণ এবং ব্যাংক ও এনজিও ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ করলে সরকারের নিষেধাজ্ঞা মানতে তাদের কোনো সমস্যা নেই। এজন্য মৎস্য বিভাগের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলেরা।

ভোলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা সদরের ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার ও চর ইলিশা থেকে চর পিয়ালের ৯০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটার পর্যান্ত মাছের অভয়াশ্রম হওয়ায় ভোলার মেঘনা, তেতুঁলিয়া, বুড়া গৌড়াঙ্গ, জাহাঙ্গলিয়া, গনেশপুর নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, বাজারজাত, সংরক্ষণ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞার জারি করেছেন সরকার। আর নিষেধাজ্ঞার বিষয়ে ইতোমধ্যে জেলেদের সচেতনতামূলক কাজ সম্পন্ন করেছে মৎস্য বিভাগ।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, জেলেদের দাবির প্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে জেলেদের নামে বরাদ্দকৃত চাল বিতরণ শুরু করা হবে। এছাড়া নিষেধাজ্ঞার সময় কিস্তির টাকা আদায় বন্ধ থাকার জন্য তারা কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

জানা গেছে, ভোলার সাত উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখ জেলে থাকলেও ভোলা মৎস্য বিভাগের নিবন্ধনকৃত জেলের সংখ্যা রয়েছে ১ লাখ ৩২ হাজার ২৬০ জন। আর এবছর দুই মাসের নিষেধাজ্ঞার সময় চাল বরাদ্দ হয়েছে ৭০ হাজার ৯৪৩ জন জেলের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD