সংবাদ শিরোনাম:

কর্মরত চীনাদের নিয়ে আতঙ্কে তালতলীর শ্রমিকরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:46:25 pm, Saturday, 29 February 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে ৩৫৬ জন চীনা নাগরিক কাজ করছেন। সম্প্রতি চীনে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সেখানে চীনা নাগরিকদের সঙ্গে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে কর্তৃপক্ষ বলছে, বরগুনায় যেসব চীনা নাগরিক কাজ করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। দেশি শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, তালতলীর খোট্টারচর এলাকায় চার হাজার কোটি টাকা ব্যয়ে ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে চীনা প্রতিষ্ঠান আইসো টেক ইলেকট্রিফিকেশন লিমিটেড ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করছেন। এর মধ্যে চীনা শ্রমিক রয়েছেন ৩৫৬ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎকেন্দ্রটিতে কর্মরত কয়েকজন বাংলাদেশি শ্রমিক বলেন, এখানে নামমাত্র স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকলেও নেই কোনো চিকিৎসক। স্বাস্থ্য সহকারীদের দিয়ে পরীক্ষা চালানো হয়। করোনা ভাইরাস ছড়ানোর আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চীনা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার দাবি জানাচ্ছি।

নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক গোলাম মোর্শেদ খান বলেন, এখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যেন করোনা ভাইরাসের কোনো প্রভাব এখানকার শ্রমিকদের ওপর না পড়ে। সেই সঙ্গে চীনা নাগরিকরা যেন সে দেশে না যান এবং চীন থেকে নতুন কোনো নাগরিক না আসেন এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। আমরা শ্রমিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছি।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বলেন, বরগুনায় কর্মরত চীনা নাগরিকদের নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর বরগুনা থেকে কোনো নাগরিক চীনে যাননি এবং সেখান থেকে কেউ আসেননি। এছাড়া যেসব চীনা নাগরিক এ অঞ্চলে কর্মরত আছেন, তারা নিজেরাও সতর্ক রয়েছেন। তিনি আরও বলেন, বরগুনা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ইতোমধ্যেই চীনা নাগরিকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন করা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কর্মরত চীনাদের নিয়ে আতঙ্কে তালতলীর শ্রমিকরা

প্রকাশের সময় : 05:46:25 pm, Saturday, 29 February 2020