গৌরনদীতে ঝুঁকিপূর্ণভাবে চলছে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ঝুঁকিপূর্ণভাবে চলছে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসা

গৌরনদীতে ঝুঁকিপূর্ণভাবে চলছে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসা




গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলায় লাইসেন্স অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই চলছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা। আইনের তোয়াক্কা না করে শুধু ট্রেড লাইসেন্স নিয়েই উপজেলার প্রতিটি বাজারে চলছে এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা। অবৈধ গ্যাসের ব্যবসা স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। নিয়মবহির্ভূত সিলিন্ডার গ্যাসের ব্যবসায় চললে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, গৌরনদী উপজেলার বিকাশ এজেন্ট পয়েন্ট চায়ের দোকান মুদির দোকান থেকে শুরু করে মুদি মনোহরি , ইলেকট্রিশিয়ান সহ প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণ সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে। গৌরনদী উপজেলা সদর, টরকী বন্দর, কটকস্থল বার্থী, বড়দুলালী বাজারসহ সড়কের পাশে অনুমোদন ছাড়াই অনেক ব্যবসায়ী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি করে আসছে। এ দোকানে নেই প্রাথমিক পর্যায়ে রক্ষায় ড্রাই পাউডার ও সি ও ২ সরঞ্জামসহ অগ্নিনির্বাপক ব্যবস্থা। এতে সাধারণ জনগণের পাশাপাশি ক্ষুব্দ অনুমোদন পাওয়া ব্যবসায়ীরাও। দোকানের সামনে সারিবদ্ধ ভাবে রাখা হয় গ্যাস সিলিন্ডার গুলো। যার ফলে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যেকোনো সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এমন আশঙ্কা সাধারণ পথচারীদের।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান দুর্ঘটনা এড়াতে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির নীতিমালা প্রণয়ন ও লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়মের আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD