সংবাদ শিরোনাম:

মুসলমানদের ওপর চালানো সহিংসতায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:48:53 pm, Friday, 28 February 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

তরিকুল ইসলাম ববি প্রতিনিধি॥ ভারতের বিতর্কিত নাগরিক আইন (এন আর সি এবং সিএএ বিল) বাতিলের দাবিতে এবং সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। এসময় মিছিলকারীদের হাতে বিতর্কিত নাগরিক আইন বাতিলের দাবিযুক্ত প্লাকার্ড দেখা গেছে। এসময় বক্তারা ভারতে সংখ্যা লঘুদের ওপর চলমান গত এক দশকের নির্যাতনের মধ্যে বর্তমান সহিংসতাকে সর্বোচ্চ বলে আখ্যা দেন।

তারা বলেন, ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার তৃতীয় রাতেও বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে। এটা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের পক্ষপাতী আচরণ বলেই ধারণা করা যায়।

বক্তারা আরো বলেন, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আমরা এই জঘন্য ও নারকীয় হামলার প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দ্রুতই যেন বিতর্কিত সকল নাগরিক আইন বাতিল করার পদক্ষেপ নেওয়া হয়। মাটি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-আলিশা মুনতাজ, মাহমুদুল হাসান তমাল, রাজু গাজী, রফিক হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মুসলমানদের ওপর চালানো সহিংসতায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময় : 03:48:53 pm, Friday, 28 February 2020