সংবাদ শিরোনাম:

ভারতে মুসলমানদের নিশ্চিহ্ন করতে মোদি সরকার গভীর ষড়যন্ত্রে মেতেছে: চরমোনাই পীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:29:43 am, Friday, 28 February 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ভারতে মুসলমানদের নিশ্চিহ্ন করতে মোদি সরকার গভীর ষড়যন্ত্রে মেতেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানবতার শত্রু। তাকে এ দেশে এনে কোনো ধরনের উৎসব করা ঠিক হবে না।

চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের বৃহস্পতিবার দ্বিতীয় দিন ওলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। ভারতসহ বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে অন্য বক্তারা বলেন, ভারতজুড়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছেন মোদি। মোদিকে এ দেশে এনে মুজিব জন্মশতবর্ষ পালনকে প্রশ্নবিদ্ধ না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তারা।

সম্মেলনে বক্তব্য দেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সচিব শায়খ দাতুওমাম জাহিদী বিন ওয়াসতেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মাওলানা আবদুল হক আজাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইমুল আহসান খান, আফম খালিদ হোসাইন,

ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল্লাহ মোহাম্মাদ হাসান, মাওলানা সোহরাব আলী খান কাসেমী (ভারত), গাজী আতাউর রহমান, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মোকামিয়ার পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, উজানীর পীর মাওলানা এহতেরামুল হক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা উবায়দুর রহমান খান নদভী, আল্লামা আনোয়ার শাহ, জামিয়া কারীমিয়ার নির্বাহী মুহতামীম মাওলানা মকবুল হোসাইন, যাত্রাবাড়ী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আসাদুল্লাহ আল গালিব (সৌদি আরব), মাওলানা আবদুর রহমান (যুক্তরাষ্ট্র), শায়খুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক, মুফতি হাবিবুর রহমান মিছবাহ, মুফতি ওয়ালীউল্লাহ, শায়খুল হাদিস আবদুল আখির, মাওলানা খাজা আহমাদুল্লাহ, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ। শুক্রবার তৃতীয় দিন মাহফিল প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভারতে মুসলমানদের নিশ্চিহ্ন করতে মোদি সরকার গভীর ষড়যন্ত্রে মেতেছে: চরমোনাই পীর

প্রকাশের সময় : 01:29:43 am, Friday, 28 February 2020