বিদ্যুতের শর্ট সার্কিট: ঝালকাঠিতে অগ্নিকান্ডে পুড়ে গেছে পাঁচটি বসতঘর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিদ্যুতের শর্ট সার্কিট: ঝালকাঠিতে অগ্নিকান্ডে পুড়ে গেছে পাঁচটি বসতঘর

বিদ্যুতের শর্ট সার্কিট: ঝালকাঠিতে অগ্নিকান্ডে পুড়ে গেছে পাঁচটি বসতঘর




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার গরংগল গ্রামে বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা জানান, শেখেরহাট ইউনিয়নের গরংগল গ্রামের আবদুল হাই তালুকদারের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। খবর পেয়ে ঝালকাঠির ও কাউখালী উপজেলা থেকে দুইটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।

আগুনে আবদুল হাই তালুকদার, নুরুজ্জামান রাজা, জাকির হোসেন, মৃত ইমাম হোসেন ও বেলায়েত হোসেনের বসতঘর মালামালসহ পুড়ে যায়। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস যথাসময়ে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD