নগরীর বিভিন্ন সড়কের বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর বিভিন্ন সড়কের বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন

নগরীর বিভিন্ন সড়কের বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর বিভিন্ন সড়কের বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন। বরিশাল নগরীর চৌমাথা নবগ্রাম রোড সড়কটি দীর্ঘদিন যাবত মেরামত সংস্কার না করার কারণে বেহাল দশা, যান চলাচল ও জন-দূর্ভোগ যেন চরমে উঠেছে। বরিশাল সিটির আওতাধীন এই সড়কটির বেশির ভাগই- ভাঙ্গাচোরা, খানাখন্দকে ভরা এ যেন জন সাধারণের গলার কাটায় পরিনত হয়েছে।

সড়কের এই বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দূর্ঘটনা। দৈনন্দিন প্রয়োজনে হাজার হাজার পেশাজীবি, শ্রমজীবি, ব্যাবসায়ী ও চাকুরীজীবি অসংখ্য স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এই সড়ক দিতে যাতায়েত করে তাদের জন্য এক ধরনের জনভোগান্তির কারন হয়ে দাঁড়িয়েছে।

এই সড়কে যাত্রী পরিবহন করা ছোট ছোট যানবাহনের চালক ও যাত্রীদের চরম ভোগান্তি ও দূর্ভোগ পোহাতে হচ্ছে। কোন সংস্কার কাজ না হওয়ায় পিচ-খোয়া উঠে গিয়ে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ভূক্তভোগী এলাকাবাসীরা জরুরি ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল সিটি মেয়র ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD