সংবাদ শিরোনাম:

বাঘিয়া থেকে এক ব্য‌ক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:19:33 pm, Monday, 24 February 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বরিশালে নগরীতে শুক্কুর হাওলাদার (৫৮) নামে এক ব্য‌ক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকালে মহানগরের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মাদরাসা এলাকার ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শুক্কুর বরিশালের আমিরগঞ্জ এলাকার মুকন্দপট্রির মৃত: আ: মান্নান হাওলাদারের ছেলে। বর্তমানে সে বাঘিয়া এলাকায় স্ত্রী রেহানা বেগম এবং মেয়ে লিজা ও লামিয়াকে নিয়ে ভাড়া থাকতো। এছাড়া সে একটি জিবন বিমা কোম্পানিতে চাকুরী করতো।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) মো: ফয়সাল জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বিষয়টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাঘিয়া থেকে এক ব্য‌ক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : 07:19:33 pm, Monday, 24 February 2020