সংবাদ শিরোনাম:

বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:45:42 am, Monday, 24 February 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বাসচাপায় লিটন সরদার (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার মাধবপাশার শেকেরহাট বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন সরদার মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর গ্রামের কাঞ্চন সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ৬ টার দিকে পোল্ট্রি মুরগি ব্যবসায়ী লিটন সরদার মাধবপাশার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে বানারীপাড়াগামী মা-বাবার দোয়া নামের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিটন নিহত হন। মরদেহটিকে উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।  এসময় ঘাতক বাসটিকে আটক করে।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : 02:45:42 am, Monday, 24 February 2020