শহীদ মিনারে ফুল দিয়েই বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শহীদ মিনারে ফুল দিয়েই বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

শহীদ মিনারে ফুল দিয়েই বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালের রাজপথে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর সেখান থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিলটি ফজলুল হক অ্যাভিনিউ, ফলপট্টি, কাটপট্টি ও সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে দলের যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD