সংবাদ শিরোনাম:

মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আমতলীতে ছালেহিয়া শরিফের আখেরি মোনাজাত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:12:16 pm, Friday, 21 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি ॥  বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার জুম্মাবাদ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। ছারছিনা শরীফের পীর মাওলানা নেছারউদ্দিন আহম্মদের ৬৮তম ও মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ মাহফিল শুরু হয়। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহৎ এ মুসলিম জমায়েতে অংশগ্রহনের জন্য সকাল থেকে বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম বাস, ট্রাক, ট্রলার ও টেম্পো বোঝাই করে খানকা শরিফে সমবেত হন।

জুম্মাবাদ ঘন্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা শরিফের পীর মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লা। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বোবোধসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আমতলীতে ছালেহিয়া শরিফের আখেরি মোনাজাত

প্রকাশের সময় : 04:12:16 pm, Friday, 21 February 2020