সংবাদ শিরোনাম:

কচুরিপানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:59:47 pm, Friday, 21 February 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সুনামগঞ্জে কচুরিপানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মনুকাটা জলমহালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলী পাশা (৩০), মো. ফয়জুল হক (৩২), মো. ফরিদ মিয়া (৩৫), মো. ছায়েদ আলী (৪৫), মো. হযরত আলী (৪০) ও আমির আলী (৫০)। এদের মধ্যে হযরত আলীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামের পাশে কচুরিপানা নিয়ে মো. আলী আহমদ ও তার লোকজনের সঙ্গে মনুকাটা নদী কচুরিপানা নিয়ে একই গ্রামের মো. আমির আলীর লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। কচুরিপানা নিয়ে পূর্ব বিরোধের জেরধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার ব্যাপারে আলী আহমদ পক্ষের মো. আলী আমজাদ জানান, মো. আমির আলী ও হযরত আলী এই দুই সহোদর গ্রামের পাশে মনুকাটা জলমহলটি সরকার থেকে বৈধভাবে লিজ না নিয়ে কচুরিপানা সংগ্রহ করছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটকাটি হলে সংঘর্ষ হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ চৌধুরী জানান, এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। তবে পরিবেশ এখন শান্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কচুরিপানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশের সময় : 03:59:47 pm, Friday, 21 February 2020