সংবাদ শিরোনাম:

বাবুগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ,নিহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:46:42 pm, Friday, 21 February 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় ওমর আলী কাজী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাবুগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে রওয়ানা হন ওমরসহ দুইজন। পথিমধ্যে ওই ব্রিজে উঠলে বিপরীত দিক থেকে আসা আর আর পি এগ্রো ফার্মার একটি দ্রুতগামী পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমরের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরেক আরোহীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ওমরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ওমরের মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাশাপাশি ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাবুগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ,নিহত ১

প্রকাশের সময় : 01:46:42 pm, Friday, 21 February 2020