সংবাদ শিরোনাম:

ভোলা ৪ আসনের এমপি জ্যাকবের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগে ঠিকাদারদের সাংবাদিক সম্মেলন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:03:19 pm, Thursday, 20 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাসন ও মনপুরা উপজেলায় ঠিকাদারী কাজের জন্য ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলামকে ২০ ভাগ কমিশন এবং বিভিন্ন মহলকে চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে ওই কমিশণ ও চাদা না দেয়ার কারণে ভোলার ঠিকাদারা চরফ্যাসন ও মনপুরায় কোন উন্নয়নমূলক কাজ করতে পারছেন না। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে ঠিকাদারদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। এ সময় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব গত ১১ বছরে ব্যপক দুর্নিতি, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করেছেন উল্লেখ করে তিনি হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ করা হয়।

এ সময় ঠিকাদাররা এসব অন্যায় ও দুর্নিতির যথাযথ তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে বিচারসহ তাদের উন্নয়ন কাজের সাইড বুঝিয়ে দেয়ার দাবি জানানো হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে তারা ভোলা এলজিইডি অফিস ঘোরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ ৫ দফা কমূসূচি ঘোষণা করেছে।

সংবাদ সম্মেলনে প্রথম শ্রেণির ঠিকাদার রুহুল আমিন কুট্টি স্বাক্ষরিত লিখিত অভিযোগে আরও বলা হয়, গত অক্টোবর মাস থেকে ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের কার্যাদেশ নিয়েও কাজ শুরু করতে পারছেন না ঠিকাদাররা। জেলা অফিস থেকে কার্যাদেশ নিয়ে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় কাজ করতে গেলে স্থানীয় উপজেলা প্রকৌশলীগণ ঠিকাদারদেরকে কাজের সাইড বুঝিয়ে দিচ্ছেন না। প্রকৌশলীগণ ঠিকাদারদের বলছেন, স্থানীয় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের কমিশনের টাকা পরিশোধ করে তার কাছ থেকে অনুমতি বা সবুজ ছাড়পত্র না আনলে কাজ শুরু করতে দেয়া হবে না। এ সব অভিযোগ তুলে ইতোপূর্বে গত ১০ ফেব্রুয়ারি ভোলা জেলা এলজিইডি কার্যালয় প্রাঙ্গনে ঠিকাদারগণ বিক্ষোভ মিছিল করেন।

এ সময় ঠিকাদারদের মধ্যে মো: রুহুল আমিন কুট্টি, জুলফিকার জুয়েল, আবু সায়েম, আব্দুর রাজ্জাক, কাওসার হোসেন টুয়েল, আরিফুল আলম,ইলিয়াছ আহমেদসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলা ৪ আসনের এমপি জ্যাকবের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগে ঠিকাদারদের সাংবাদিক সম্মেলন

প্রকাশের সময় : 05:03:19 pm, Thursday, 20 February 2020