মেহেন্দিগঞ্জে সড়কের ব্রীজ ভেঙ্গে পড়ায় এমপি পংকজ নাথের উদ্যোগে বিকল্প রাস্তা নির্মাণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে সড়কের ব্রীজ ভেঙ্গে পড়ায় এমপি পংকজ নাথের উদ্যোগে বিকল্প রাস্তা নির্মাণ

মেহেন্দিগঞ্জে সড়কের ব্রীজ ভেঙ্গে পড়ায় এমপি পংকজ নাথের উদ্যোগে বিকল্প রাস্তা নির্মাণ




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ নাথের উদ্যোগে পাতারহাট-উলানিয়া প্রধান সড়কের ব্রীজ ভেঙ্গে পড়ায় লক্ষাধিক মানুষের সড়ক যোগাযোগের মাধ্যমে চলাচলের জন্য  বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় পাতারহাট বন্দর থেকে ২ কিলোমিটার দূরে পৌরসভার খেজুরতলী বাজার সংলগ্ন খালের উপর নির্মিত পৌরসভা এবং চানপুর ইউনিয়নের সংযোগস্থলে থাকা ব্রিজটি গত প্রায় ৩/৪ মাস পূর্বে মাটির নিচের দিকে দেবে গিয়ে ভেঙ্গে পড়ায় বর্তমানে সম্পূর্নরুপে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যার ফলে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ এই সড়ক দিয়ে চলাচলকারী ৩টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার কালিকাপুর গ্রামের সরদার বাড়ীর সামনে দিয়ে নিজেস্ব উদ্যোগে বিকল্প একটি রাস্তা নির্মাণ করে দিলেন মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রাসেল জানান বিকল্প এই রাস্তাটি নির্মানের ফলে মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর, উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মানুষের সদরের সাথে যোগাযোগের জন্য সবচেয়ে দীর্ঘ ১০ কিলোমিটারের এই সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক অটো, মাহিন্দ্রো, মটর সাইকেল, টেম্পু, নছিমন, করিমন সহ শত শত যানবাহন চলাচলে কষ্ট ও বিরম্বনা থেকে মুক্তি পেয়েছে।

বিকল্প সড়ক নির্মাণ করে দেওয়ায় মাননীয় সংসদ সদস্য পংকজ নাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সড়ক দিয়ে চলাচকারী ভুক্তভোগী সাধারণ মানুষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD