সংবাদ শিরোনাম:

‘কচুরিপানা খাওয়ার কথা বলিনি, গবেষণা করতে বলেছি’-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:03:41 pm, Tuesday, 18 February 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বক্তব্য বিকৃত করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে আমরা গবেষকদের যে কোনো বিষয়ে গবেষণা করতে বলতে পারি। কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়েছি। কচুরিপানার বিষয়ে কৃষি গবেষকদের বলেছি। এরপর কচুরিপানা নিয়ে কিছু করা যায় কিনা সেটা বলেছি। কাউকে খাওয়ার কথা বলিনি। আমার বক্তব্য বিকৃত করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে এম এ মান্নান বলেন, আমি এই বাংলার মানুষ। আমি কীভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি? গবেষণা তো কত কিছু নিয়েই করা যায়। এমনকি শুধু কচুরিপানা নয় কাঁঠাল ছোট করার বিষয়েও গবেষকদের গবেষণা করতে বলেছি।

তিনি আরও বলেন, মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করি প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেয়া নয়। এ সময়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করার জন্য সাংবাদিকরা দুঃখ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘কচুরিপানা খাওয়ার কথা বলিনি, গবেষণা করতে বলেছি’-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

প্রকাশের সময় : 05:03:41 pm, Tuesday, 18 February 2020