সংবাদ শিরোনাম:

ফুল দেয়ার কথা বলে রাজাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:08:03 am, Sunday, 16 February 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ফুল দেয়ার কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজাপুরে হাসান নামের (১৪) এক কিশোরকে আটক করে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাজাপুর উপজেলার ১৪ নম্বর নারিকেল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের ৬ বছরের এক শিশুকে ফুল দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। বিদ্যালয়ের পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ওই কিশোর। এ সময় শিশুটি পালাতে গিয়ে পাশের জলাশয়ে পড়ে যায়। শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দা খাদিজা বেগম তাকে উদ্ধার করে।

পরে স্থানীয়রা হাসানকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে গেলে নিজের অপরাধ স্বীকার করে সে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার কিশোরকে থানায় সোপর্দ করেন।

গ্রেপ্তার হওয়া হাসান গাজীপুর জেলার কাশিমপুর থানা সদরের মৃত্যু শাহাজ উদ্দিনের ছেলে। রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুর পিতা মো. সালেক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফুল দেয়ার কথা বলে রাজাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর গ্রেপ্তার

প্রকাশের সময় : 02:08:03 am, Sunday, 16 February 2020