সংবাদ শিরোনাম:

আলু খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটার হাজারো কৃষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:16:49 pm, Saturday, 15 February 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  আলু খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটার হাজারো কৃষক। এ বছর উপজেলায় ৪৩০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। শীত থাকায় আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

উপজেলার প্রতিটি মাঠ জুড়ে এখন আলু গাছের সবুজ পাতার রঙে মুখরিত ফসলের মাঠ। প্রতিটি মাঠে এখন শুধু সবুজ রঙের চোখ ধাঁধাঁলো বর্ণীল সমরাহ। ভোরের বিন্দু-বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই সবুজ পাতাগুলোকে। অপরুপ প্রকৃতির দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর। বিগত বছরে সফলতার ধারাবাহিকতায় এবারও উপকূলীয় এলাকা পাথরঘাটার চাষিরা আলু আবাদে ঝুঁকে পড়েছেন ব্যাপক আগ্রহ নিয়ে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া আলু আবাদের উপযোগী থাকায় কৃষাণ-কৃষাণীর মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। কৃষি বিশেষজ্ঞ ও কৃষকরা বলছেন, এই আবহাওয়া অব্যাহত থাকলে এবার আলুতে লেট ব্রাইট অন্য কোনও রোগবালাই হওয়ার আশঙ্কা নেই।

পাথরঘাটা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এবার উপজেলার কালমেঘা, রুপধন, কাকচিড়াসহ উপজেলার ৭ ইউনিয়নে ৪৩০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির আলুর চাষ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, খেতে কাজ করছেন চাষিরা। কেউ সেচ দিচ্ছেন, কেউ টপ ড্রেসিং (আলু গাছের সারিতে মাটি তুলে দেয়া ও সরিয়ে দেয়ার কাজ) করছেন। আবার কেউ দিচ্ছেন রাসায়নিক সার। কেউ বা ছত্রাক, রোগ-বালাই ও ঘন কুয়াশার হাত থেকে ফসল বাঁচাতে কীটনাশক স্প্রে করছেন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আলু রোপণ করার পরে শীত কম পড়ায় ও কুয়াশা না থাকায় আলু গাছের ফলন দেখা যাচ্ছে এবং আলুর বাম্পার ফলন লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলার রুপধন এলাকার আলুচাষি আলম মিয়া বলেন, এ বছর আমি (৭০ শতাংশ) জমিতে আলু চাষ করেছি। আলুর পরিচর্যা করছি। আশা করছি আলুর ভালো ফলন হবে। একই গ্রামের আরেক কৃষক সিদ্দিক মিয়া বলেন, গত বছর আলু চাষ করে অনেক লাভবান হয়েছিলাম। প্রতি দুই শতাংশে ৩ মণ আলু হয়েছে। তাই এ বছরও আলু চাষ করেছি। শীত থাকায় গত বছরের মত আলুর ভালো ফলন পাব।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, প্রকৃতি চলতি মৌসুমে আলু চাষের অনুকূলে রয়েছে। এখন পর্যন্ত ক্ষেতে রোগ-বালাইয়ের প্রকোপ নেই। কৃষি বিভাগ থেকে কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এ আবহাওয়া অব্যাহত থাকলে আলুতে লেট ব্রাইট অন্য কোনো রোগবালাই হওয়ার আশঙ্কা নেই। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলনের আশা করেছেন কৃষি বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আলু খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটার হাজারো কৃষক

প্রকাশের সময় : 06:16:49 pm, Saturday, 15 February 2020