সংবাদ শিরোনাম:

ভোলায় বিধবা নারীকে অটোরিকশা থেকে তুলে নিয়ে গণধর্ষণে আটক ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:07:02 am, Saturday, 15 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ বিধবা নারীকে অটোরিকশা থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় ভোলার দৌলতখান উপজেলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- দৌলতখানের জয়নগর এলাকার মো. সুলতানের ছেলে মো. খলিলুর রহমান ওরফে ভুট্টু ও সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের মো. নুরুল হকের ছেলে মো. গিয়াস উদ্দিন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান জানান, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একদল যুবক উপজেলার বাংলাবাজার এলাকার ‘হালিমা খাতুন কলেজের’ পেছনে এক বিধবা নারীকে অটোরিকশা থেকে তুলে নিয়ে যায়। পরে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে মো. খলিলুর রহমান ওরফে ভুট্টু, মো. জিয়া ও মো. গিয়াস উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে দৌলতখান থানায় একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় রাতে দৌলতখান থানা পুলিশের একটি দল বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। তিনি বলেন, মো. জিয়াসহ মামলার অপর আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় বিধবা নারীকে অটোরিকশা থেকে তুলে নিয়ে গণধর্ষণে আটক ২

প্রকাশের সময় : 01:07:02 am, Saturday, 15 February 2020