সংবাদ শিরোনাম:

বরিশালের দলিল লেখক রিয়াজ হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার নিয়ে সংশয়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:53:52 pm, Wednesday, 12 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বরিশাল সদর উপজেলার বুখাইনগরের রাজধর গ্রামের বাসিন্দা ও দলিল লেখক মোঃ রেজাউল করিম রিয়াজকে হত্যার ঘটনায় বিগত ১০ মাসেও ২ আসামীকে পুলিশ গ্রেফতার করতে না পারায় এই হত্যাকান্ডের ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিহতের পরিবার।

আজ বুধবার (১২ ফেব্রয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সংশয় প্রকাশ করে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মোঃ মনিরুল ইসলাম রিপন।

তিনি বলেন, ২০১৯ সালের ১৮ এপ্রিল দিবাগত রাতে আমার ছোট তাই মোঃ রেজাউল করিম রিয়াজকে কে (দলিল লেখক) পূর্ব পরিকল্পিতভাবে নিজ ঘড়ে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন আমি বরিশাল কোতয়ালী মডেল থানায় আসামীদের নাম অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা দায়ের করি।

তিনি বলেন, এ হত্যাকান্ডের অভিযোগে মৃত রেজাউল এর স্ত্রী আমেনা আক্তার লিজা কে পুলিশ আটক করে আদালতে হাজির করা হলে লিজা ১৬৪ ধারা জবানবন্দিতে তিনি বলেন, তার স্বামীর সহকারী মোঃ মাসুম হোসেন দা দিয়ে কুপিয়ে এ হত্যার ঘটনা ঘটায়। এবং মাসুমের সাথে থাকা অন্য এক ব্যক্তি বালিশ দিয়ে মুখ চেপে ধরে।

আর ঘটনার পর থেকেই মৃত রেজাউলের দুই জন সহকারী মাসুম ও হাবিব পলাতক রয়েছে। এখন পর্যন্ত ওই দুই জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি।

তিনি বলেন, আমাদের বিশ্বাস মাসুম ও হাবিবকে গ্রেফতার করা হলেই আমার ভাইয়ের হত্যাকান্ডের মূল রহস্য বেড়িয়ে আসবে। একই সাথে মাসুমের সাথে আমেনা আক্তার লিজার (মৃত রেজাউলের স্ত্রী) পরকিয়ার সম্পর্কের বিষয়টিও পরিষ্কার হয়ে উঠবে।

তিনি বলেন, এলাকার জনমুখে ছড়িয়ে রয়েছে পরকিয়ার প্রেমের কারণেই এই পরিবল্পিত হত্যার ঘটনা ঘটেছে এবং এ হত্যাকান্ডের সাথে আমেনা আওার লিজা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে।

এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের দ্রুত গ্রেফতারের জন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে এ ঘটনায় পলাতক জড়িতদের আসামীরা পুলিশের ছকের নজরেই আছে তাদেরকে এ মাসের মধ্যে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার বর্তমান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আল মামুন।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হত্যার শিকার হওয়া দলিল লেখক রিয়াজুল কবির রিয়াজের বড় ভাবি রেবেকা সুলতানা,মামা মোঃ আঃ হাই,খালাতো ভাই শাকাওয়াত হোসেন ও ফুফাতো ভাই মোঃ নান্নু মিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের দলিল লেখক রিয়াজ হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার নিয়ে সংশয়

প্রকাশের সময় : 04:53:52 pm, Wednesday, 12 February 2020