গৌরনদীতে দিনদুপুরে ব্যাংকের ভিতর থেকে গ্রাহকের টাকা নিয়ে পালালো চোর চক্র Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে দিনদুপুরে ব্যাংকের ভিতর থেকে গ্রাহকের টাকা নিয়ে পালালো চোর চক্র

গৌরনদীতে দিনদুপুরে ব্যাংকের ভিতর থেকে গ্রাহকের টাকা নিয়ে পালালো চোর চক্র




গৌরনদী প্রতিনিধি।। ব্যাংক থেকে টাকা চুরি চক্রের তৎপরতা বেড়েই চলেছে। গত দুইদিনে অভিনব কায়দায় দুইটি ব্যাংক থেকে দুইজন গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদীতে। মঙ্গলবার বেলা বারোটার দিকে উপজেলার ন্যাশনাল ব্যাংকের টরকী বন্দর শাখা থেকে দুই লাখ ও সোমবার দুপুরে ইসলামী ব্যাংকের টরকী শাখা থেকে ৫৬ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। টরকী বন্দরের ব্যবসায়ী কবির মাঝি জানান, মঙ্গলবার বেলা বারোটার দিকে তিনি ন্যাশনাল ব্যাংকের স্থানীয় শাখায় দুই লাখ টাকা জমা দিতে যান।

কাউন্টারের সামনে টাকা রেখে তিনি জমা রশিদ লেখার পর দেখতে পান তার টাকা চুরি হয়ে গেছে। গৌরনদী মডেল থানার এস.আই মোঃ আসাদুজ্জামান জানান, ব্যাংক থেকে টাকা চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছেন। এতে দেখা গেছে অজ্ঞাতনামা তিন ব্যক্তি কৌশলে টাকা নিয়ে চলে যাচ্ছে। ওই তিনজনকে সনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি (এসআই) উল্লেখ করেন।

অপরদিকে সোমবার দুপুরে ইসলামী ব্যাংকের টরকী বন্দর শাখা থেকে পপি আক্তার নামের এক গ্রাহক ৫৬ হাজার উত্তোলন করে ব্যাংকের সিড়ি দিয়ে নামার সময় কৌশলে ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের মধ্যে বসে কৌশলে একের পর এক টাকা চুরির ঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD