সংবাদ শিরোনাম:

আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করলেন আয়শা সিদ্দিকা মিন্নি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:45:14 am, Monday, 10 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন আয়শা সিদ্দিকা মিন্নি । রোববার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছেন মিন্নির অন্যতম আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম। তিনি বলেন, আবেদনটির ওপর চলতি সপ্তাহে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

আবেদনে বরগুনার দায়রা আদালত থেকে মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করার আরজি জানানো হয়েছে। গত ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালের গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন (১৭ জুলাই) মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর কয়েকদফা আবেদন জানালেও নিম্ন আদালতে জামিন মেলেনি মিন্নির। পরে একই মামলায় গত ২৯ আগস্ট মিন্নি হাইকোর্টে জামিন পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করলেন আয়শা সিদ্দিকা মিন্নি

প্রকাশের সময় : 12:45:14 am, Monday, 10 February 2020