বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব চত্ত্বরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং র‌্যাব-৮’র অধিনায়ক আতিকা ইসলাম প্রতিযোগীতার উদ্বোধন করেন।

প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে উদ্বোধনী অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন প্রফুল্ল রাখে। সাংবাদিকরা শত ব্যস্ততার মাঝেও এই ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করায় তারা তাদের লিখনীতে আরও মনোযোগী হতে পারবে। এই ধরনের প্রতিযোগীতা ধারাবাহিকভাবে আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিকরা শত ব্যস্ততার মধ্যেও ক্রীড়া প্রতিযোগিতায় যে আগ্রহী সেজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে মাদক বা জঙ্গী বিরোধী সভা-সেমিনার আয়োজন করার জন্য আহবান জানান পুলিশ কমিশনার।

বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাবের অধিনায়ক আতিকা ইসলাম বলেন, খেলাধুলার মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে পরিচয় এবং যোগযোগ বৃদ্ধ পায়। যা সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। তিনিও প্রতি বছর এই প্রতিযোগীতা আয়োজনের আহ্বান জানান এবং একই সাথে প্রতিযোগীতার সফল পরিসমাপ্তি কামনা করেন।

সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ও পুলক চ্যাটার্জী, বর্তমান সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন ও সহসভাপতি কাজী মামুন এবং রাহাত খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথির বিপক্ষে ক্লাবের দুই প্রবীন সদস্য সাবেক সভাপতি এসএম ইকবাল ও নজরুল ইসলাম চুন্নু ব্যাডমিন্টন খেলার মাধ্যমে প্রতিযোগীতার উদ্বোধন করেন।

ক্রীড়া প্রতিযোগীতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন সুমন জানান, শুরু হওয়া প্রতিযোগীতায় ব্যাডমিন্টন ইভেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করছে। এছাড়া কেরাম এবং দাবা প্রতিযোগীতাও রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD