বরিশালে ইয়াবা বিক্রিও সেবন, শিশুসন্তানের তথ্যে পিতা পুলিশের হাতে আটক Latest Update News of Bangladesh

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ইয়াবা বিক্রিও সেবন, শিশুসন্তানের তথ্যে পিতা পুলিশের হাতে আটক

বরিশালে ইয়াবা বিক্রিও সেবন, শিশুসন্তানের তথ্যে পিতা পুলিশের হাতে আটক




বাকেরগঞ্জ প্রতিনিধি॥  নয় বছরের শিশুকন্যার দেওয়া তথ্যের ভিত্তিতে তার পিতাকে আটক করলো পুলিশ। আটক ব্যক্তির নাম লালন তালুকদার। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের বাকেরগঞ্জের শতরাজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। লালন শতরাজ গ্রামের লাত্তু আলী তালুকদারের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চরাদি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক। তিনি বলেন, লালনের শিশুকন্যা আমাদের জানায় তার বাবা ইয়াবা ব্যবসা করে। এবং ঘরের কোথায় ইয়াবা রাখা হয় তাও বলে। এরপর অভিযানে গিয়ে ঘর থেকে নয় পিস ইয়াবাসহ লালনকে আটক করা হয়।

তিনি বলেন, শিশুটি জানায় তার বাবা ইয়াবা বিক্রির পাশাপাশি সেবনও করে। সেবন করে তার মায়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় প্রতিদিন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই ফারুক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD