সংবাদ শিরোনাম:

সিসিইউতে কাদের, শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:23:23 pm, Friday, 31 January 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে বিএসএমএমইউ’র সামনে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডাক্তাররা।

বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আহসান বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন ‘স্ট্যাবল’ আছে। তাঁর শ্বাসকষ্ট হয়েছিল, প্রেশার বেড়ে গিয়েছিল। তাঁকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। তিনি এখন ঘুমাচ্ছেন। উনি ভালো আছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বলে দিবে তাকে কোথায় নিতে হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। যদি অবস্থার অবনতি হয় বলে দেব বিদেশে নেয়া হবে কি-না। এ ব্যাপারে তিনি সব উদ্যোগে নিয়ে রেখেছেন। যখন যে প্রয়োজন সে ব্যবস্থা গ্রহণ করবেন।’

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বিএসএমএমইউয়ের সামনে সকাল ১১টায় সাংবাদিকদেরকে কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানান, ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে প্রবেশের পর অসুস্থ বোধ করেন। এরপর তিনি বিএসএমএমইউয়ে চলে যান।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলির সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে নেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সিসিইউতে কাদের, শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

প্রকাশের সময় : 03:23:23 pm, Friday, 31 January 2020