সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে ছোট ভাইর হাতে বড় ভাই খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:38:03 pm, Tuesday, 28 January 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুরে দাখিল পরীক্ষার্থী ছোট ভাই আব্দুল্লাহ’র দায়ের কোপে কলেজছাত্র বড় ভাই আব্দুর রহমান নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুর রহমান স্থানীয় বাসিন্দা আবু বকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে আব্দুর রহমানকে কোপ দেয় ছোট ভাই আব্দুল্লাহ। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রহমান। রাজাপুর থানা পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘাতক আব্দুল্লাহ পলাতক রয়েছে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘাতক আব্দুল্লাহকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে। সামান্য বিষয় না-কি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে ছোট ভাইর হাতে বড় ভাই খুন

প্রকাশের সময় : 01:38:03 pm, Tuesday, 28 January 2020