বরিশাল আ' লীগ নেতা ঝন্টু’র ইন্তেকাল, পানিসম্পাদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল আ’ লীগ নেতা ঝন্টু’র ইন্তেকাল, পানিসম্পাদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

বরিশাল আ’ লীগ নেতা ঝন্টু’র ইন্তেকাল, পানিসম্পাদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বরিশাল আওয়ামী লীগের প্রবীণ নেতা মফিজুল ইসলাম ঝন্টু ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ২টা ৫০ মিনিটে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ঝন্টুর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই আ’লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা গেছে- বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ঝন্টু বেশকিছু দিন ধরে বাধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার রাতে শহরের ৪ নম্বর মসজিদ বাড়ি এলাকার বাসভবনে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালে নিয়ে যান। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ আসর পুলিশ লাইনস মাঠে এই আ’লীগ নেতার জানাযা শেষে তাকে মুসলিম গোরস্থান মসজিদে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। এছাড়া ১০ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাসও শোকপ্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD